রুকইয়াহ শারইয়্যাহ হলো কুরআনের আয়াত, আল্লাহর নাম ও গুণাবলি এবং রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনা করা। এতে কোনো তাবিজ, কুফরি কালাম বা শিরকি পদ্ধতি নেই।
প্রথম সেশনে রাকি আপনার সমস্যার বিস্তারিত শুনবেন, তারপর রুকইয়াহ পাঠ করবেন এবং ঘরে পালনের জন্য একটি রুকইয়াহ রুটিন দেবেন।
নারী রোগীদের জন্য পূর্ণ পর্দার ব্যবস্থা রয়েছে; সাথে একজন মাহরাম আনা আবশ্যক।
যেসব সমস্যায় উপকারী
- জিনের আসর
- যাদু ও কুফরি কালাম
- বদনজর
- হাসাদ বা হিংসা
- অস্বাভাবিক দুঃস্বপ্ন ও ঘুমের সমস্যা
- অজানা কারণে দীর্ঘস্থায়ী অসুস্থতা
