🌙 সকাল-সন্ধ্যার নিয়মিত আমল ও জিন-যাদু থেকে রক্ষা পাওয়ার করণীয় 🌙

প্রতিদিনের আমল জীবনের জন্য ঢালস্বরূপ। বিশেষ করে যারা জ্বিন, যাদু বা বদনজরের সমস্যায় আক্রান্ত, তাদের জন্য এই আমলগুলো অত্যন্ত উপকারী ও পরীক্ষিত।

✅নিয়মিত যা পালন করবেন:

পাঁচ ওয়াক্ত নামায সময়মতো আদায় করুন

প্রতিদিন কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন

রাসূল (সা.) এর সুন্নাহ গুলো জীবনে বাস্তবায়ন করুন

পবিত্রতা রক্ষা করুন, সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করুন

নিচের সকাল-সন্ধ্যার আমলগুলো অবশ্যই করুন:

✅সকাল-সন্ধ্যার আমলসমূহ:

১. আ’উযু বিকালিমা-তিল্লাহিত্তাম্মাতি মিন শাররি মা খালাক।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উপকার: যাদু, বিষ, ও সকল ক্ষতি থেকে রক্ষা সময়: সকাল ও সন্ধ্যায় ৩ বার (তিরমিযি, হাদিস ৩৫৫৯)

২. বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা‘আসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিসসামা-ই, ওয়াহুওয়াস সামী‘উল আলীম।

بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ العَلِيمُ

উপকার: সব বিপদ-আপদ ও ক্ষতি থেকে নিরাপত্তা সময়: সকাল ও সন্ধ্যায় ৩ বার (তিরমিযি, হাদিস ৩৩৮৮)

৩. হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওাক্কালতু, ওয়া হুয়া রাব্বুল ‘আরশিল ‘আযীম।

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উপকার: আল্লাহ তা’আলা তার জন্য যথেষ্ট হয়ে যান সময়: সন্ধ্যায় ৭ বার (আবু দাউদ)

৪. সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস উপকার: সকল প্রকার অনিষ্ট, যাদু, বদনজর থেকে রক্ষা সময়: সকাল ও সন্ধ্যায় ৩ বার করে (আবু দাউদ)

৫. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদ, ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাইইন কাদীর।

لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উপকার: জিন-শয়তান থেকে রক্ষা, অসংখ্য ফজিলত সময়: সকালে ১০০ বার (কমপক্ষে ফজর ও আসরের পর ১০ বার) (বুখারি, মুসলিম, আবু দাউদ)

✅অন্যান্য সময়ের করণীয়:

১. আজওয়া খেজুর খাওয়া যদি সম্ভব হয়, সকাল বেলা ৭টি আজওয়া খেজুর খাওয়া। উপকার: যাদু ও বিষের প্রভাব থেকে রক্ষা (সহিহ বুখারি)

২. ঘুমের পূর্বের আমল:

ওযু করে ডান কাত হয়ে শোয়া – ফেরেশতা হিফাজতের দোয়া করে

বিছানা ঝেড়ে নেয়া (কাপড় বা ঝাড়ু দিয়ে)

আয়াতুল কুরসি, সূরা বাকারা'র শেষ দুই আয়াত

সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুঁ দিয়ে শরীর মুছা

(সহিহ বুখারি ও মুসলিম)

✅জ্বিন-যাদুর সমস্যা থাকলে:

অভিজ্ঞ রাকী'র মাধ্যমে রুকইয়াহ করান। নিজেরাও নিয়মিত সকাল-সন্ধ্যার আমল করে থাকুন।

✅শেষ কথা:

এই আমলগুলো শুধু জিন-যাদু নয়, সব ধরনের ক্ষতি, ভয়ভীতি ও দুর্বলতা থেকে রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া ও প্রতিরক্ষা।

তাই সাদকায়ে জারিয়ার নিয়তে এই লেখাটি অন্যদের সাথে শেয়ার করুন।

শুকরান। জাযাকুমুল্লাহু খাইরান।

____✍️ Raqi Tarek Jamil -- MD Tarek Jamil

Founder & Senior Consultant Raqi

Taqwa Life Cure

রুকইয়াহ শারইয়্যাহ সংক্রান্ত সেবা ও শিডিউলের জন্য অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন:

Contacts Number :

☎️01725-517778 (Office)

☎️01632-345570